পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অটল অবস্থানে জামায়াত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:৪৪:৫৪ |
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবিতে আবারও দৃঢ় অবস্থান নিয়েছে।
সোমবার রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও আসন্ন নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে এ সিদ্ধান্ত হয়। এদিন বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী পরিষদের জরুরি এ বৈঠকে জামায়াতের সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সব সহকারী সেক্রেটারি জেনারেলসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া ও তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এতে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...