✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাখি ডিম পাড়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ হলো অস্ট্রেলিয়ায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:২২:৪৮ |
অস্ট্রেলিয়ার একটি আঞ্চলিক শহরে ফুটবল খেলা হঠাৎ করেই থেমে গেল এক অদ্ভুত কারণে। ক্যানবেরার কাছাকাছি জেরাবোমবেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবলাররা যখন নামতে যাচ্ছিলেন, তখনই দেখা গেল মাঠের একেবারে অর্ধেক লাইনের ঠিক মাঝখানে রাখা আছে এক মূল্যবান ডিম। সেটি আবার সাধারণ কোনো ডিম নয়, বরং স্থানীয় সুরক্ষিত প্রজাতির পাখি প্লোভারের ডিম।
আর যার ফলে কুইনবিয়ান-পেলারাং রিজিওনাল কাউন্সিল নিশ্চিত করেছে, বিপন্ন এই পাখিটির ডিম নড়াচড়া করা যাবে না। স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার পরামর্শ দিয়েছে, ডিম সুরক্ষিত রাখতেই খেলা অন্য মাঠে সরিয়ে নিতে হবে। ফলে নির্ধারিত ম্যাচগুলো কাছাকাছি আরেকটি পিচে আয়োজন করা হয়।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিম ফুটতে সাধারণত প্রায় ২৮ দিন সময় লাগে। তবে ছানা জন্মানোর পরও প্লোভার পরিবার দীর্ঘদিন একই জায়গায় অবস্থান করে, তাই কবে মাঠটি আবার খেলার জন্য উন্মুক্ত হবে, তা এখনই বলা কঠিন।
 
ওয়াইল্ডকেয়ারের এক মুখপাত্র বলেন, ‘প্লোভারদের বাসা একবার নষ্ট হলে মা-বাবা ছানাকে ত্যাগ করে চলে যায়। এ কারণেই মাঠের খেলাগুলো সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..