✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কলম্বিয়াতে আটকে কোয়ার্টারে উরুগুয়েকে পেল ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-০৩, | ০৩:২৮:০৮ |

গোল শূন্য সমতা দিয়ে কোপা আমেরিকা শুরু করেছিল ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতা করেছে দলটি।

দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেকাওরা। যে কারণে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে রদ্রিগো-ভিনিসিয়াসদের। অন্যদিকে ‘ডি’ গ্রুপের সেরা হওয়ায় কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে।

ম্যাচের ১২ মিনিটে লিড নেয় ব্রাজিল। গোল করেন শুরুর একাদশে ফেরা রাইট উইঙ্গার রাফিনহা। প্রথমার্ধের শেষ সময়ে ডিয়াগো মুনোজ ওই গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল লিড নেওয়ার চেষ্টা করলেও বলার মতো ভালো আক্রমণ তুলতে পারেনি। দু একটা সুযোগ তৈরি হলেও তা গোছানো বা জোরালো ছিল না। বরং মিডফিল্ড ও রক্ষণে এলোমেলো ও ভুল পাস খেলে গোল খাওয়ার শঙ্কায় পড়েছিল সেলেকাওরা। কলম্বিয়া ভুল না করলে হারই হতো ব্রাজিলের সঙ্গী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..