✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

'দেশের অর্থনীতি ধ্বংস করেছে ফ্যাসিস্টের দোসররা'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৩:০২:৪৯ |

বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গত ১৭ বছরে ফ্যাসিস্টের দোসররা তা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগে একটি বিজনেস ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে। এটি একটি গোষ্ঠীর হাতে চলে গেছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে। তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের ব্যবসা করার মতো পরিবেশ থাকতে হবে। এ সময় দেশকে গড়তে হলে ব্যবসাকে গণতন্ত্রায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগের মত রাজনৈতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের করার কার্যক্রম হাতে নেওয়া হবে।

বিএনপি নেতা বলেন, অতীতে বিএনপি সরকারের সময় কর্মসংস্থান বেড়ে যেতো। বিএনপি ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন, তারা কর্মসংস্থান বাড়িয়ে দেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। ইতোমধ্যে আমরা সব সেক্টর নিয়ে পরিকল্পনা সাজিয়েছি।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..