✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, রক্ষা পেলেন ১০৯ আরোহী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৩, | ১১:১৩:২৬ |

যুক্তরাষ্ট্রে জোড়া বিমান দুর্ঘটনার সপ্তাহ না পেরোতেই আবার দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১০৯ আরোহী। স্থানীয় সময় রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ঘটে এ ঘটনা।

জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এসময় আগুন ধরে যায় এয়ারবাস এ-থ্রি-ওয়ান-নাইন উড়োজাহাজটির ডানার নিচের অংশে। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয় আরোহীদের।

এদিকে, ওয়াশিংটনে হেলিকপ্টার-বিমান সংঘর্ষের চারদিনে নিহত ৬৭ আরোহীর মধ্যে ৫৫ জনের মরদেহ উদ্ধার ও শনাক্তের কাজ সম্পন্ন করেছে প্রশাসন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহতদের স্বজনরা। অন্যদিকে ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের দু’দিন পেরোলেও দুর্ঘটনার কারণ এখনও অজানা। অনুসন্ধান চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..