✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হেফাজতে যুবদল নেতার মৃত্যু: দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ০৯:৪৭:৩৭ |

কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তৌহিদুল ইসলাম নামের ওই যুবদল নেতার মৃত্যু হয়েছে।

হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফেসবুকে এ বিবৃতি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, শনিবার কুমিল্লায় আহত অবস্থায় তৌহিদুলকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগ উঠেছে, যৌথবাহিনীর পরিচয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে বাড়ি থেকে তাকে আটক করার পর নির্যাতন চালানো হয়। অন্তর্বর্তী সরকার এ মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এ সরকারের প্রধান লক্ষ্য। যেহেতু সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত।

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যার অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অন্তর্বর্তী সরকার এ প্রতিবেদনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালাবে, যাতে পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করা যায়। এ সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..