✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ০৯:৪১:০১ |

আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদলকর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম‍্য নয়।

ঠিকানা বাংলাদেশের সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বব্য দিচ্ছিলেন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনারা যে ত্যাগ করেছেন তাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনারা যখন আন্দোলন করেছেন আমরা ঘরে বসে ছিলাম না আমরাও জেলে গিয়েছিলাম।

রিজভী আরও বলেন, কিন্তু আমরা তো এরপর আর ক্ষমতার ভাগ চাইছি না৷ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি প্রতিটি মিনিস্ট্রি তে একটি করে কমিটি করে তাহলে তো আর্টিকুলেশন রাষ্ট্র হবে না। বিপন্ন অবস্থা হবে।

তরুণদের সতর্কবার্তা দিয়ে রিজভী বলেন, এরকম চললে দেশে আবার দুর্নীতি শুরু হবে। আপনারা আওয়াজ তুলুন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমরা আর চাই না। সরকার এবং রাজনৈতিক দলগুলো সেভাবে সিদ্ধান্ত নেবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..