✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও ছাত্রদল, আহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:১৭:৫৫ |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলতে আসলে বাঁধা দেন তারা। এতে কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল। এ সময় ধাক্কাধাক্কিতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়ন তুলতে আসেন। এসময় মুখোমুখি অবস্থান করতে নিতে দেখা গেছে তাদের। পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা গেছে।
আহত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী।
এ সময় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা মনোনয়ন তুলব কিন্তু ছাত্রদলের নেতাকর্মী আমাদের বাধা দিয়েছে। ছাত্রদল কোনোভাবেই চায় না রাকসু হোক। যার জন্য তারা তালা দিয়ে আন্দোলন শুরু করেছে।
এসময় আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মনোনয়ন তুলতে এসেছিলাম। কিন্তু ছাত্রদল আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। যখন আমরা গেটে অবস্থান করি তারা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধাক্কাধাক্কিতে আমি আহত হয়েছি।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..