✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে আওয়ামী লীগের’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৯:১৫:৩৩ |

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারী হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। তা-ই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। ‘

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

নাসের রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যত বেশি কারাগারে ছিলেন তিনি ততো বেশি মূল্যায়িত হবেন। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ-পদবিতে কমিটিতে স্থান দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন – জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শাহাব উদ্দিন, পৌর বিএনপি নেতা মুসাব্বির আলী মুন্নাসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..