✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মূল্যস্ফীতিতে স্বস্তির পথে বাংলাদেশ: গভর্নর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১১, | ০৯:১২:৫১ |

মূল্যস্ফীতিতে বাংলাদেশের অর্থনীতি স্বস্তির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর এ সময় বলেন, ‘আমাদের লক্ষ্য এখন জুনের শেষে মুল্যস্ফীতি ৭-৮ এর মধ্যে রাখা। জুলাই মাসে এই মুল্যস্ফীতি পাওয়ার আশা করছি। ইনশাল্লাহ আগামী বছর এটাকে ৫ বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা মূল্যস্ফীতিটা অনেকখানি কমিয়ে আনতে পারব। আর এর সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারব।’

কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ ৬ মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

গর্ভনর জানান, বিদেশে কোথায় কার কী পরিমান সম্পদ আছে, তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের।

তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে জানিয়ে গভর্নর বলেন, বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে।

দেশে রেমিটেন্স ২৬ থেকে ২৭ শতাংশ বেড়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর আরও বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। রপ্তানি বাড়ার কারণে আর্থিক খাতে স্বস্তির মধ্যে রয়েছে বলেও জানান গভর্নর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..