✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান-হেলিকপ্টার সংঘর্ষ,১৮ মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৮:৫৯:৫৫ |

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে।

ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস ডিপার্টমেন্ট জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি শহরের পটোম্যাক নদীতে আছড়ে পড়েছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

সিএনএন বলছে, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, বিমানতে ৬৪ আরোহীর মধ্যে ৬০ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টারটিতে তিনজন সেনা সদস্য ছিলেন।

এ ঘটনার পর ওই বিমানবন্দরে বিমান উঠানামা কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..