সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুনে পুড়ে প্রাণহানি ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৯, | ০৮:২২:২৪ |
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুলিশ। দেশটির সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩০ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে সুলাওয়েসির রাজধানী মাকাসারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, আগুনে আটকা পড়ে তাদের মৃত্যু হতে পারে। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেয়ায় গুরুতর আহত হয়েছেন।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েকশ মানুষ। শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তা সহিংস রূপ নেয়। এদিন রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত হন।
দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশনে আমি হতবাক ও হতাশ।’
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাটের ঘটনা ঘটেছে এবং পরিবহন অবকাঠামোরও ক্ষতি হয়েছে। এছাড়াও বান্দুং ও জগজাকার্তা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শনিবার জাকার্তার মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভস্থলের কাছে একটি স্টেশনে ট্রেনের যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইভাবে প্রাদেশিক মালিকানাধীন ট্রান্সজাকার্তা বাস সার্ভিসও সেবা দিতে ব্যর্থ হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার নতুন কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...