✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মামলার লাখো নথি বিনষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-২০, | ০৮:২১:২৮ |

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন শাখায় সংরক্ষিত বিভিন্ন মামলার লাখো নথি বিনষ্ট করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে কারো আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-২) সাঈদ-উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ফৌজদারি এক লাখ ৫৪ হাজার ১০০টি মামলার পার্ট-২ নথি। কোর্ট কিপিং শাখার তত্ত্বাবধানে অ্যানেক্স ভবনের আন্ডার গ্রাউন্ডে স্টোর কক্ষে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরাতন কজলিস্ট, রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার মোট ১৩ হাজার পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূল ভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) মোট ২০ হাজার ৫৭০টি পার্ট-২ নথি এবং এসসিএ শাখার সংরক্ষিত পাঁচ বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০ হাজার ফাইল বিনষ্ট করা হবে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত এসব মামলার নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..