✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রাণহানি ছাড়াল ৬৩ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৯, | ০৮:০৫:০১ |

গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন চলছেই। অবরুদ্ধ উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৯ জন। আহত হয়েছে অন্তত আরও ২৪৪। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৬৩ হাজার। খবর, দ্য ওয়াশিংটন পোস্টের।

মূলত, গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি আরও জোরদার হয়েছে স্থল অভিযান। দক্ষিণে খান ইউনিস, উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ানসহ গাজার প্রত্যেকটি অংশেই চলছে নির্বিচার হামলা।

বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় আহতরাও মারা যাচ্ছে বিনা চিকিৎসায়।

এছাড়া, শুক্রবার দুর্ভিক্ষেও ৫ জনের মৃত্যু হয়েছে গাজায়। উপত্যকায় অনাহার-অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ শিশুসহ ৩২২ জনে।

প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানির পাশাপাশি কেবলমাত্র ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জন।

উল্লেখ্য, অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে নিন্দার ঝড় বইছে বিশ্বব্যাপী।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..