✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নামাজ পড়ার সময় স্ত্রীসহ হামাস নেতাকে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৩, | ০৭:৪১:০৪ |

যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নামাজরত অবস্থায় নিহত হয়েছেন। তার স্ত্রীও এ হামলায় প্রাণ হারিয়েছেন। ররিবার (২৩ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসপন্থী মিডিয়ার খবরে বলা হয়েছে, বিমান হামলায় বারদাউইল নিহত হয়েছেন। তিনি হামাসের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হামাস নেতৃত্বের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো বারদাউইলের নিহত হওয়ার ঘটনায় ফেসবুকে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..