✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজাপাকসেদের ছাড়া মন্ত্রীসভার ঘোষণা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১২, | ০৬:৪৭:১৬ |

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে বলেছেন, এই সপ্তাহের মধ্যে এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে যার সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং যিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবেন। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে তিনি একথা ঘোষণা করেন।

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছেঃ

মাহিন্দ রাজাপাকসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার দুই দিন পর, তার ভাই এবং দেশটির প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে বুধবার বলেছেন যে তিনি এই সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভা নিয়োগ দেবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে, প্রেসিডেন্ট গোটাবাইয়া আরও বলেছেন যে এই নিয়োগগুলো সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে অনুসরণ করা হবে, যাতে সংসদের কাছে আরো বেশি ক্ষমতা থাকবে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে- গোটাবাইয়া নিজ ভাষণে বলেছেন, “আমি রাজাপাকসেদের কাউকে ছাড়াই একটি তরুণ মন্ত্রীসভা নিয়োগ করব।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..