✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রায় ২ মাস পর সর্বাধিক আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৮, | ০৯:৪৮:৪৩ |

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ৫ এপ্রিলের পর এটি দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টার।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৯ জনই দক্ষিন কোরিয়ার একটি ই- কমার্স প্রতিষ্ঠানের কর্মী। ওই ই-কমার্স প্রতিষ্ঠান থেকে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৪৪ জন। মারা গেছেন ২৬৯ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..