✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্লট বরাদ্দ পেতে ভাসমান-অসহায় পরিচয় দেন শেখ রেহানা, টিউলিপ ও রূপন্তী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৬:০৮:৪৯ |
নিজেদের একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও রাজউকের প্লট পেতে মিথ্যা হলফনামা দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। হলফনামায় তারা নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলেও পরিচয় দিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দেন।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্লট বরাদ্দ নেওয়ার সময় জমা দেওয়া তিনটি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।
আসামিদের ঢাকা শহরে ও ঢাকার বাইরে একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবনবৃত্তান্তসহ ৪৪টি তথ্য অন্তর্ভুক্ত ছিল।’
তিনি আরো বলেন, ‘তাদের নিজ নামে বা তাদের পৌষ্যদের নামে কোনো সম্পত্তি নেই। তারা নিজেদের ভাসমান, অসহায়, গরিব মানুষ দেখিয়ে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন।
যেহেতু তাদের ফ্ল্যাট বাড়ি দরকার, সেহেতু তারা এই মিথ্যা হলফনামা দিয়েছে।’
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জেরা প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে।
এর আগে ৩১ জুলাই এই মামলায় চার্জগঠন করা হয়।
পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..