✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৫:৪৯:৪২ |নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল মারলো উত্তেজিত জনতা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ক্যাম্পেইন চলাকালে বিব্রতকর এমন পরিস্থিতির শিকার হন তিনি।
আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা করতে বোন কারিনা
মিলেইসহ দলের সদস্য সহকারে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট হাভিয়ের
মিলেই। এ সময়, তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য
জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। যার বেশকয়েকটিতে
আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই।
এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়িসহকারে ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।
উল্লেখ্য, সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে মিলেই সরকার। যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||