✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরও ভয়াবহ হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৫:৪৮:১৭ |

আরও ভয়াবহ হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। অতি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব প্রদেশে। এদিকে কাশ্মিরে তিন নদীর সবগুলো বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এরইমধ্যে প্লাবিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বহু স্বেচ্ছসেবী সংগঠন।

সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, দুই লাখেরও বেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় লাখেরও বেশি মানুষ।

আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় পাঞ্জাব ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরও। ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে চেনাব, ঝিলামসহ আরও কয়েকটি নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..