✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পদ্মার এক পাঙাশের দাম ৬৭ হাজার টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৬, | ০৪:১১:০৫ |

পদ্মার এক পাঙাশের দাম ৬৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ। মাছটি অনলাইনের মাধ্যমে ঢাকায় ৬৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মা নদীতে জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে ওমর হালদার তার সঙ্গীদের নিয়ে সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় মাছ ধরতে গেলে তার জালে বিশাল একটি পাঙাশ মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মাছটি ৬৫ হাজার ৭০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের বড় পাঙাশ মাছটি কেসমত মোল্লার আড়তে উঠলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে আমি মাছটি কিনি। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৬৭ হাজার টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছি। দুপুরেই মাছটি ডেলিভারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পাঙাশ মাছের ভালো চাহিদা রয়েছে। প্রতিনিয়তই দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে বড় বড় পাঙাশ মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..