✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেখামাত্র গুলির নির্দেশ শ্রীলঙ্কায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১০, | ২০:৩১:৩৬ |
শ্রীলঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে কারফিউয়ের সময় দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, যারা সরকারি সম্পত্তি বা কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে গুলি করতে হবে। সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলা, পাল্টা হামলায় এ পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। মন্ত্রী, এমপিদের বাড়িতে দেয়া হয়েছে আগুন। এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। এর প্রেক্ষিতে জারি করা হয়েছে কারফিউ। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। ওদিকে চলমান কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত। এর আগে প্রেসিডেন্ট মিডিয়া ডিভিশন ঘোষণা দিয়েছিল যে, বুধবার সকাল ৭টায় তুলে নেয়া হবে কারফিউ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..