মাহিয়া মাহির মৃত্যুর গুঞ্জন, যা জানা গেল সর্বশেষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৯, | ১৩:৫১:৩০ |

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। রুপালি পর্দায় নায়িকা থেকে তিনি বাস্তবের নায়িকা হতে নিজেকে জড়িয়েছিলেন রাজনীতিতে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য মাহিকেও আর দেখা যায়নি প্রকাশ্যে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহি।

এরইমধ্যে হঠাৎ করে মাহিয়া মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি “বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তবে দাবিটি ভূয়া বলে জানিয়েছে দেশের ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যাচ্ছে, প্রচারিত পোস্টগুলোর বেশিরভাগ পোস্টগুলোই করা হয়েছে রাজনৈতিক দল এবং গণমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক গ্রুপে।

এই গ্রুপগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৬১,০০০ জন সদস্য রয়েছেন। অন্তত ১২ টি মূলধারার গণমাধ্যমের নামে খোলা ভুয়া ফেসবুক গ্রুপ থেকে এই দাবিটি প্রচার হতে দেখা গেছে। গণমাধ্যমগুলো হলো- বিবিসি বাংলা, প্রথম আলো, ইত্তেফাক, জনকণ্ঠ, এটিএন বাংলা, বাংলা ভিশন, আমার দেশ, বাংলাদেশ প্রতিদিন, আরটিভি, সময় টিভি, আজকের পত্রিকা এবং বাংলা টিভি।

এই গ্রুপগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৫,৪৬,৪০০ জন সদস্য রয়েছেন। প্রচারিত পোস্টগুলোর মধ্যে একটি অভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সবগুলো পোস্টই পোস্ট দাতার পরিচয় গোপন রেখে করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়িকা মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ওয়েবসাইটের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘news6angla.site’ নামের সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও .site ডোমেইনে হোস্ট করা একটি ভূঁইফোড় ওয়েবসাইট বলে প্রতীয়মান হয়। উক্ত ‘news6angla.site’ নামের এই ওয়েবসাইটে কথিত দাবির বিষয়ে প্রকাশিত সংবাদটি পরবর্তীতে সরিয়ে নেওয়ায় তাতে কী উল্লেখ ছিল তা জানা যায়নি।

এমনকী, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি। আলোচিত দাবির পোস্টগুলো অন্তত জুন মাসের শুরুর দিকে থেকেই ফেসবুকে পাওয়া যাচ্ছে। তবে, চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৫ জুন মাহিয়া মাহির ছবি পোস্ট করতে দেখা যায়। এছাড়াও, গত ১৯ জুনের একটি পোস্টে তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন। সুতরাং, চিত্রনায়িকা মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...