✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে স্নাইপার হামলায় ফায়ার সার্ভিসের ২ সদস্য নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:২৯:১২ |

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় আগুন নেভাতে গিয়ে স্নাইপার হামলায় দুই জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন, কোয়র ডি'আলেন শহরের কাছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালানো হচ্ছে। আমরা এখনও সক্রিয় স্নাইপার হামলার মধ্যে আছি। তিনি জানান, পুলিশ সদস্যরা বিভিন্ন দিক থেকে গুলি আসার খবর দিচ্ছেন।

ঘটনাস্থল কানফিল্ড মাউন্টেন এলাকায় বাসিন্দাদের দূরে থাকতে বলা হয়েছে।
এফবিআই-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো বলেন, এফবিআই কৌশলগত সহায়তা দেবে। আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল বলেছেন, একাধিক সাহসী ফায়ার সার্ভিস সদস্য এই হামলার শিকার হয়েছেন। গভর্নর এক্সে পোস্ট করে বলেন, এটি আমাদের সাহসী ফায়ার সার্ভিস কর্মীদের ওপর একটি ঘৃণ্য, সরাসরি হামলা।

আমি আইডাহোর সব বাসিন্দার প্রতি অনুরোধ জানাচ্ছি, তাদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা আরো বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছি।
তিনি আরো বলেন, এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের তাদের কাজ করার সুযোগ দিতে অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।

রোববার এক সংবাদ সম্মেলনে শেরিফ নরিস বলেন, আমরা জানি না ওখানে একজন, দুইজন, তিনজন না চারজন স্নাইপার রয়েছে।

আমরা জানি না ঠিক কতজন হামলাকারী রয়েছে এবং ঠিক কতজন হতাহত হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, নিহত দুইজন ফায়ার সার্ভিস কর্মী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..