✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১২:৩৪:৪৯ |

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে মারা যাননি কেউ।

স্বাস্থ্য অধিদপ্তর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার (৩০ জুন) পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬৯ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..