✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৫, | ১৮:৩৬:০৯ |

করোনাভাইরাস সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে ভারত।

ভারতের থেকে এগিয়ে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি। খবর
এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১.৩৮ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ১৫৪ জন।

গত দুমাস ধরে দেশটিতে চলছে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত চার দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার পরই পাঁচ দিনে ব্যাপক হারে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..