✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্প-পেত্রোর সমঝোতা, কলম্বিয়ায় নামবে অভিবাসীবাহী উড়োজাহাজ, বাড়বে না শুল্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১০:৫৬:৩৬ |

অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ নামতে দেবে কলম্বিয়া। ট্রাম্প প্রশাসনও কলম্বিয়ার ওপর আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে। খবর রয়টার্সের।

ট্রাম্প ও পেত্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায় রবিবার (২৬ জানুয়ারি)। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন পেত্রো। এতে বেজায় চটে যান ট্রাম্প। বলেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে ভ্রমণের নিষেধাজ্ঞাও।

ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেত্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় দক্ষিণ আমেরিকার এই দেশ।

তবে দিন না পেরোতে উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়। রবিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না।বিবৃতিতে আরও বলা হয়, কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক উড়োজাহাজে কলম্বিয়ায় ফেরা সব অবৈধ অভিবাসীকে কোনো বিধিনিষেধ বা দেরি ছাড়া ফেরানোর বিষয়টিও রয়েছে।

কলম্বিয়ার পণ্যের ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের যে খসড়া তৈরি করা হয়েছিল, তাতে আপাতত সই করা হচ্ছে না। অন্তত কলম্বিয়ার পক্ষ থেকে শর্তভঙ্গ না করা পর্যন্ত, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো গতকাল এক বিবৃতিতে জানান, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে উঠেছি।’

বলা হয়েছে, অচলাবস্থার স্থায়ী সমাধানে একটি চুক্তি সইয়ের জন্য শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো ও যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার রাষ্ট্রদূত ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করবে।

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা কফির ২০ শতাংশের জোগানদাতা। এর বাজারমূল্য প্রায় ২০০ কোটি ডলার। কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো, ফুলসহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..