✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি, নতুন শুল্ক ৩ মাস স্থগিতের আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৭, | ১০:৪৫:২২ |

বাংলাদেশি পণ্যে আরোপ করা নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘আমেরিকার শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়া হয়েছে। এতে তিন মাসের জন্য নতুন শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে আমদানি বাড়াতে।’

শফিকুল আলম বলেন, ‘চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আমেরিকার ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা করবে।’

সম্প্রতি মার্কিন প্রশাসন বাংলাদেশের পণ্যে নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর নড়েচড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস খাতসহ সংশ্লিষ্ট সকল পক্ষ। এ পরিস্থিতিতে গত শনিবার উপদেষ্টা ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরদিন অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ জন উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, শুল্ক বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে দুটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..