সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসী গ্রহণে অস্বীকৃতি, ট্রাম্প-পেত্রো পাল্টাপাল্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১০:৪০:২৫ |

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ নামতে বাধা দিয়েছে কলম্বিয়া সরকার। আর এতে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে নিষেধাজ্ঞাও। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসা ‘সব পণ্যে’ ২৫ শতাংশ হারে শুল্ক ‘অবিলম্বে’ কার্যকর হবে। সপ্তাহখানেকের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করবে তার প্রশাসন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, তিনিও মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবেন।

কলম্বিয়া থেকে ফিরিয়ে দেওয়া উড়োজাহাজ থেকে নেমে আসছেন অভিবাসীরা। ছবি: সংগৃহীত

ট্রাম্প ও পেত্রোর এমন পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে রবিবার (২৬ জানুয়ারি)। এ দিনই যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন তিনি।

গুস্তাভো পেত্রো বলেন, ‘আমাদের নাগরিকদের অপরাধীদের মতো চিহ্নিত না করে, বেসামরিক উড়োজাহাজে পাঠানো হলে বরং গ্রহণ করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘অভিবাসীদের অবশ্যই মর্যাদা আর সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে।’

মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে সান দিয়েগো থেকে উড়াল দেওয়া দুটি সামরিক উড়োজাহাজ রবিবার কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু জটিলতার কারণে পরে সেটা বাতিল করা হয়েছে।

কলম্বিয়ার পক্ষ থেকে অভিবাসীবোঝাই সামরিক উড়োজাহাজ নামতে না দেওয়া ঘটনায় রবিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ‘জরুরি ও সিদ্ধান্তমূলক প্রতিশোধের’ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কলম্বিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবে প্রশাসন। কলম্বিয়ার সরকারি কর্মকর্তা এবং দেশটির সরকারের মিত্র ও সমর্থকদের ভিসা ‘অবিলম্বে বাতিল’ করা হবে। এসব পদক্ষেপ কেবল শুরু। তার প্রশাসন যুক্তরাষ্ট্রে জোর করে আসা অপরাধীদের গ্রহণ এবং ফিরিয়ে দেওয়ার বিষয়ে কলম্বিয়া সরকারকে নিজেদের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করতে দেবে না।’

ট্রাম্পের এমন ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক্স পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার শুল্ক আরোপের ঘটনা আমাকে ভীত করছে না। কারণ, কলম্বিয়া সৌন্দর্যের দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের হৃৎপিণ্ড।’

সেই সঙ্গে গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় নির্ধারিত ব্যক্তিদের ‘সম্মানের সঙ্গে’ ফিরিয়ে আনা নিশ্চিত করতে তার প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ ব্যবহারের প্রস্তাব দেন।

গুস্তাভো পেত্রো জানান, ১৫ হাজার ৬৬৬ জনের বেশি মার্কিনি অবৈধভাবে কলম্বিয়ায় অবস্থান করছেন। অবৈধ মার্কিনিদের বিতাড়নে আমি কখনোই ট্রাম্প প্রশাসনের মতো অভিযানের নির্দেশ দেব না।

গুস্তাভো পেত্রো বলেন, ‘আমাদের নাগরিকদের অপরাধীদের মতো চিহ্নিত না করে, বেসামরিক উড়োজাহাজে পাঠানো হলে বরং গ্রহণ করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘অভিবাসীদের অবশ্যই মর্যাদা আর সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...