✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-১৮, | ০৮:৫৫:৪৮ |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দুই দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। দুই দশকেরও বেশি সময় পর উত্তর কোরিয়ায় রাশিয়ার কোনও প্রেসিডেন্টের এটিই প্রথম সফর। খবর বিবিসির

পুতিন সর্বশেষ ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে তার যাত্রা শুরুর দিকে উত্তর কোরিয়ায় সফর করেছিলেন। তখন উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিম জং ইল; যিনি দেশটির বতর্মান নেতা কিম জং-উনের বাবা।

পুতিনের আসন্ন এই সফরে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমারা এই সফরের দিকে বিশেষভাবে নজর রাখছে।

পুতিন উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে জল্পনা ছিল আগে থেকেই। অবশেষে ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া স্যাটেলাইটে তোলা ছবিতেও দেখা গেছে, পিয়ংইয়ং এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..