✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গৃহযুদ্ধের ষড়যন্ত্রের’ অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৮, | ০৮:৫২:৪৮ |

অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।

আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।

দণ্ডবিধি ১৮৬০ এর ১২১, ১২১ক, ১২৪ক ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এজাহারে বলা হয়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গেছে যে, গত ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের একটি মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের প্রত্যয় ব্যক্ত করা হয়।

দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫৭৭ জন ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালন করার ব্যাপারে মত দেন।

মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে। এছাড়া, অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..