সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৮:২৭:০২ |
শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে ছুটছেন প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে প্রচারণা চালায় ডাকসুতে স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট।
এসময় ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও জিএস প্রার্থী মো. মাহিন সরকার। এছাড়া সকাল ১০টায় ক্যাম্পাসে প্রচারণা শুরু করে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ।
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা তবে ছাত্রী হলে রাত ১০টার পর প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি।
সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। মূলত চারটি উপায়ে নিজেদের কথাগুলো ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা। অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার বা লিফলেট, ব্যানার এবং সশরীর হল পর্যায়ে ও একাডেমিক ভবনের সামনে প্রচারণা চালাতে চান তারা।
বিকেল চার টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এখন পর্যন্ত বিভিন্ন পরে ৪৭৩ জন প্রার্থী লড়ছেন ডাকসু নির্বাচনে। ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর।
এর আগে সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হবে এ নির্বাচনের প্রচার প্রচারণা। একইসঙ্গে এ নির্বাচনে অংশ নেওয়া ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...