সর্বশেষ :
ঢাকায় নিযুক্ত সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মানুষখেকো মাছি শনাক্ত, সতর্কতার আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৮:১০:০২ |
একধরনের মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে। সেখানে এক ব্যক্তির শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের এই মাছি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আসেন। এ ঘটনা সম্পর্কে অবগত চারটি সূত্রের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।
 
এদিকে আক্রান্ত ব্যক্তি মেরিল্যান্ডে চিকিৎসা নেন। চলতি বছরে যুক্তরাষ্ট্রে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হওয়ার প্রথম ঘটনা এটি। এই পরজীবী জীবন্ত গবাদিপশু ও অন্য উষ্ণ রক্তের প্রাণীর মাংস খেয়ে ফেলে। মধ্য আমেরিকা ও দক্ষিণ মেক্সিকোতে এর প্রাদুর্ভাব বাড়ছে এবং তা ক্রমাগত উত্তর দিকে ছড়িয়ে পড়ছে বলেও জানা গেছে।
এদিকে গতকাল রোববার (২৪ আগস্ট) সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের পশুচিকিৎসক বেথ থম্পসন সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, মেরিল্যান্ডের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক ব্যক্তি গত সপ্তাহে তাকে এ বিষয়ে জানিয়েছেন।
আরেকটি সূত্র বলেছে, তারা ২০ আগস্ট কিছু ই–মেইল দেখেছে। গবাদিপশু ও গোমাংস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দুই ডজন ব্যক্তিকে ‘বিফ অ্যালায়েন্স’ শিল্পগোষ্ঠীর এক নির্বাহী ওই ই–মেইলগুলো পাঠিয়েছিলেন। ই–মেইলে লেখা হয়, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গুয়াতেমালা থেকে মেরিল্যান্ডে আসা এক ব্যক্তির শরীরে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত করেছে। যদিও এ সূত্রটি পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
উল্লেখ্য, একধরনের পরজীবী মাছি স্ক্রুওয়ার্ম। স্ত্রী স্ক্রুওয়ার্ম যেকোনো উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফোটার পর শত শত লার্ভা তাদের ধারালো মুখ ব্যবহার করে ওই জীবন্ত প্রাণীর মাংস খেতে থাকে। যদি সময়মতো চিকিৎসা না পাওয়া যায় তাহলে প্রাণীটি শেষ পর্যন্ত মারা যেতে পারে।
সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...