✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রোটিনের অভাবে শরীরে যা ঘটে, সমাধান কী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৭:২১:৪১ |

আমাদের শরীরের অন্যতম প্রধান উপাদান হলো প্রোটিন। এটি শুধু শরীরে পেশি তৈরি করে না, বরং হাড়, ত্বক, চুল ও মস্তিষ্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর প্রাপ্তবয়স্ক নারীর দিনে অনন্ত ৪৬ গ্রাম এবং পুরুষের ৫৬ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত।

আর যদি শরীর নিয়মিত প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন না পায়, তাহলে ধীরে ধীরে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে প্রয়োজন হয়—ডাল, ডিম, দুধ, মাছ ও মুরগির মাংস, সয়া ও পনির, বাদামসহ নানা ধরনের শুকনো ফল।

 

প্রোটিনের অভাবে ঘুমের পরও ক্লান্তিভাব দেয়। কারণ আপনি যদি অনেক ঘুমিয়েও থাকেন, তবু আপনার শরীর ক্লান্ত অনুভব করে। তাহলে ধরে নিন প্রোটিনের ঘাটতি রয়েছে। কারণ প্রোটিন শরীরে শক্তি তৈরিতে সহায়তা করে— ঘাটতি হলে দেখা দেয় দুর্বলতা ও মানসিক অবসাদ। আর সেই সঙ্গে প্রোটিনের অভাবে চুল পাতলা হয়ে যায়, ত্বক শুষ্ক হয় এবং নখ দুর্বল হয়ে ভেঙে পড়ে।

আর প্রোটিনে থাকা অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কেমিক্যাল ডোপামিন ও সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। এর অভাবের কারণে আপনার মনমেজাজ খারাপ বা বিষণ্ণতা থাকে। খিটখিটে হয়, দুঃখবোধ কিংবা হতাশা দেখা দিতে পারে।

যদি আপনার শরীরে ফোলা ভাব দেখা দেয়। যেমন হাত, পা কিংবা পেট অস্বাভাবিক ফোলা। তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের অভাব রয়েছে। আর প্রোটিন রক্তে তরলের ভারসাম্য বজায় রাখে। ঘাটতি হলে সেই ভারসাম্য বিঘ্নিত হয়। সে কারণে  টিস্যুতে পানি জমে শরীর ফুলে যায়।

আর পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে প্রোটিন। ঘাটতি হলে ক্ষুধা লাগে বারবার এবং অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছে বাড়ে। অনেক সময় এ বিষয়টি আমরা হালকাভাবে নিয়ে থাকি কিন্তু তা উপেক্ষা করলে এতে মারাত্মক সমস্যা দেখা দেয়; বিশেষ করে কোয়াশিওরকরের মতো পুষ্টিহীনতা দেখা দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..