✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৩৫ শতাংশ বাড়ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৭:১৬:০৩ |

যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া নতুন আইন “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট” অনুযায়ী, নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের অতিরিক্ত ২৫০ ডলার ফি দিতে হবে।

আগামী ১ অক্টোবর থেকে এই নতুন ভিসা ফি কার্যকর হতে পারে বলে জানা গেছে। খবর ইউএসএ টুডের।

বর্তমানে একটি ভ্রমণ ভিসার (বি১/বি২) ফি ১৮৫ ডলার। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৪৩৫ ডলার — যা এক লাফে ১৩৫ শতাংশের বেশি বৃদ্ধি।

 

তবে যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচি (ইএসটিএ)–এর আওতাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন ফি ২০২৬ সালে কার্যকর হতে পারে, যদিও আইনি দিক থেকে এটি আগামী অর্থবছরের শুরুতেই চালু করা সম্ভব। যদি তা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিসাগুলোর একটি হয়ে দাঁড়াবে।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভিসা ফি শুধু পর্যটন নয়, ক্রীড়া ও আন্তর্জাতিক আয়োজনেও প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিম্ন-আয়ের দেশগুলোর সমর্থক এমনকি খেলোয়াড়দের জন্যও অংশগ্রহণ কঠিন হয়ে পড়তে পারে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, নতুন ফি হয়ত ফেরতযোগ্য। কিন্তু কীভাবে এ ফি ফেরত দেওয়া হবে সেটির কোনো পরিষ্কার কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই। তবে যা পরিষ্কার সেটি হলো—যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বাড়তে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..