সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন কেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-০৬, | ০৪:০৮:২৫ |

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ রাজকুমারী কেট মিডলটন। সেই খবর প্রকাশ্যে আসে কিছুদিন আগেই। কেট স্থির করেছেন, ক্যানসারের কারণে সকলে তাকে আগে যে যে ভূমিকা পালন করতে দেখেছিলেন, সেই সব ভূমিকায় আর কখনও দেখা যাবে না তাকে। খবর ডেইলি বিস্টের।

প্রিন্সেস অফ ওয়েলস এক সময় তার স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে থাকতেন আলোচনার কেন্দ্রে, কাড়তেন সকলের নজর। জানা গেছে, কেট ফিরে আসার পরে কী কী করতে সক্ষম হবেন, তা নিয়ে বর্তমানে ভাবছেন রাজকুমারী নিজেই। অর্থাৎ তার কেমোথেরাপি শেষ হওয়ার পরবর্তী সময়ে তিনি কী কী করবেন, আপাতত সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই তিনি ব্যস্ত।

এমনকি রাজপরিবারের চিকিৎসক রিচার্ড ফিটজ উইলিয়ামস বলেছে, কেট যখন আবার তার কাঁধে রাজকীয় দায়িত্ব তুলে নেবেন, তখন তা অবশ্যই হবে চিকিৎসদের পরামর্শের ভিত্তিতে। কাজের সঙ্গে শারীরিক সুস্থতার দিকটাও মাথায় রাখতে হবে।

দ্য ডেইলি বিস্ট-কে ওই সূত্র জানিয়েছে, অনেকেরই অনেক পরিকল্পনার সঙ্গে কেটের নাম জড়িয়ে রয়েছে। কিন্তু তাদের জেনে রাখা দরকার যে, এসব বিষয় অনেক আগে ঠিক হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তাই এ বছরের জন্য কেটের ডায়েরি বন্ধ। সেখানে পূর্বপরিকল্পিত কিছুই নেই।

সূত্রটি আরো জানিয়েছে, কেটের উপর কেউ কোনোভাবে চাপ সৃষ্টি করতে চাইছে না। কারণ, এখন একমাত্র লক্ষ্য হলো সুস্থতা। তিনি এই বছর একটি ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তাই সকলেই তাকে নিয়ে চিন্তিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...