✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার যে কারণ জানালেন মাহমুদউল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-০৫, | ০৩:৪৫:৩৯ |

বিশ্ব আসরে শিরোপা না জেতার কারণ জানালেন মাহমুদউল্লাহ
বিশ্ব আসরে বাংলাদেশ এখনো কোনো শিরোপা অর্জন করতে পারেনি। বিশ্ব আসরে বাংলাদেশ কেন শিরোপা জিততে পারে না, সে বিষয়ে কথা বলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় বিশ্ব আসরে শিরোপা জিততে না পারার কারণও ব্যাখ্যা করেন তিনি।

বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এবিষয়ে কথা বলেন।

বিশ্বকাপে বাংলাদেশের ২৫ বছরের পথচলা। সেই ১৯৯৯ থেকে ওয়ানডে এবং ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগণ্যই।

মাহমুউল্লাহ বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনো আমাদের চেষ্টার কমতি থাকে না। এবার ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাব। আমার মনে হয়, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে দুর্ভাগ্য আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। এবার আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে ছিলাম না। একটু খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমিও দলে থাকতে পারতাম। কিন্তু কোনো কারণে হয়নি। যাক সে নিয়ে আমার কোনো আফসোসও নেই। সবসময় যেটা বলি— নিজের পারফরম্যান্স দিয়ে দলের অবদান রাখতে চাই। সবসময় নিজের সর্বোচ্চটাই দিতে চাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..