✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুতিনের নতুন কঠোর ডিক্রি জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০৪, | ২০:১৬:২৩ |

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি ডিক্রি জারি করেছেন।

ডিক্রিটি হলো, যে সব বিদেশী রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে, সেই সব কিছু নির্দিষ্ট অবন্ধু দেশগুলোর কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে রাশিয়াও প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা দেবে।

নতুন ডিক্রি অনুযায়ী, রাশিয়া যে প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেবে সেসব প্রতিষ্ঠানের কাছে তারা কোনো পণ্য ও কাঁচামাল পাঠাবে না।

জানা গেছে, পুতিনের জারি করা নতুন ডিক্রি অনুযায়ী, ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হবে এবং যেসব প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছিল তাদের চুক্তি রক্ষা করার বাধ্যবাধকতার বিষয়টিও শিথিল করে দেওয়া হবে।

এদিকে ডিক্রি অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটির তালিকা তৈরি সম্পন্ন করতে হবে।

সূত্র: রয়টার্স, বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..