✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতকে দৃঢ়ভাবে বলতে হবে, ইউক্রেনে হামলা খারাপ: হিলারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-২২, | ১৯:২৪:২৫ |

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন বলেছেন, রাশিয়া থেকে ভারতের জ্বালানি আমদানির পরিমাণ “খুবই অল্প” এবং একটি সার্বভৌম জাতি হিসেবে ভারত তার স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নিবে, তবে নয়াদিল্লির স্পষ্ট এবং আরও দৃঢ়ভাবে বলা উচিত যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসন একেবারেই খারাপ কাজ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়ঃ বৃহস্পতিবার ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভে বক্তৃতাকালে চীনের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষকে “খুবই উদ্বেগজনক” অভিহিত করে এই বিষয়ে আরও মনোযোগ দেওয়া দরকার মন্তব্য করে হিলারি বলেন, ভারত আত্মরক্ষার জন্য যা কিছু করে আমেরিকা তাকে সমর্থন করে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন তাইওয়ানকে অদূর ভবিষ্যতে খুব ভালভাবে বাঁচিয়ে দিতে পারে আশাবাদ ব্যক্ত করে হিলারি বলেন, “যদি বিশ্ব তাইওয়ানে (ইউক্রেনের মতো) এই ধরনের নৃশংস আক্রমণ দেখতে পায় তবে চীনের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখানো হবে তা তাদের অর্থনীতিকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে পারে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..