✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে ডিএনসিসি’র পরামর্শ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:২৯:৩৯ |

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে মশারি টানিয়ে ঘুমানোসহ নগরবাসীকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ মে) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে আপনার বাড়িঘরের আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন। ব্যবহারের জন্য জমাকৃত পানি ৩ দিন পর পর ফেলে দিয়ে পাত্রটি ঘষে পরিষ্কার করুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, ছাদ বাগানের টব, টিন/প্লাস্টিকের অব্যবহৃত পাত্র, ডাবের খোসা, পলিথিন/ চিপসের প্যাকেট, সফট ড্রিংকসের ক্যান, ইত্যাদি এডিস মশার জন্মস্থান। আপনার বাড়ি, অফিস, ব্যবসাকেন্দ্রের আশেপাশে এবং চলাচলের রাস্তা থেকে এগুলো নিয়মিতভাবে সরিয়ে ফেলুন।

বাড়ির পানির মিটারে জমে থাকা পানি ডিএনসিসি বিনামূল্যে সরবরাহকৃত নোভালিউরোন ট্যাবলেট প্রয়োগ করুন। বাড়ির বেজমেন্টে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। ঘুমানোর সময় মশারি ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষায় সুযোগে গ্রহণ করুন। নিকটবর্তী নগরস্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা পেতে ভিজিট করুন www.dncc.gov.bd । ডেঙ্গু এবং এডিস মশার বিষয়ে নিজে সচেতন হউন এবং অন্যদেরও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি পাশে আছে, আপনিও এগিয়ে আসুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..