✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের ১৫ শহরে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:২৪:২৭ |

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) দিনগত রাত ও বৃহস্পতিবার (৮ মে) সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানায়নি নয়াদিল্লি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।

ভারত সরকারের দাবি, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারতও লাহোরসহ পাকিস্তানের অন্তত ৯টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র ২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং রাতভর ডজনখানেক ড্রোন হামলা চালায়।

ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। একই সঙ্গে হামলার জবাবে ‘হারপি’ ও ‘হারোপ’ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

সূত্র: এনডিটিভি, এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..