✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১৩:১৩:০০ |

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাসিবুল হাসান শোভন (১৯) ও আনসার উদ্দিন আহমেদ লাম (১৯)। তাদের বাড়ি পাকুন্দিয়ায়। তারা দুজনই একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীরা জানান, বিকেলে আনসার উদ্দিন আহমেদ লাম ও হাসিবুল হাসান শোভন মোটরসাইকেলে করে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর থেকে পাকুন্দিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে এলে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শোভন।

আর আনসার উদ্দিনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

- কিশোরগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..