✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতে করোনায় শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৯, | ১৩:৪৭:০৮ |

ভারতে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৩ জনে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪ হাজার ৯৭০ জনের মধ্য দিয়ে ভারতে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯ হাজারেরও বেশি সুস্থ হয়েছেন। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা এখন ভারতে।

এদিকে ভারতে চতুর্থ ধাপে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণের মাত্রা অনুসারে করোনার রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন ঘোষণা দিচ্ছে রাজ্য সরকার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৪৯ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের। সেরে উঠেছেন প্রায় ২০ লাখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..