সর্বশেষ :
ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা শুটিংয়ে কারও অসুবিধা হবে ভেবে কিছু খেতেন না জেনা ওর্তেগা

সৌদিতে পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১২:২২:৪৭ |

চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি গিয়েছেন ৩৭ হাজার ১১৫ হজযাত্রী। সরকারি-বেসরকারি ২৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।

এদিকে এখন হজে গিয়ে মারা গেছেন ৫ জন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

শনিবার (১০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৫ হাজার ৫১৩টি ভিসা ইস্যু করা হয়েছে।

হেল্প ডেস্ক থেকে জানা গেছে, গতকাল শুক্রবার জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩) নামে এক ব্যক্তি মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত হজে গিয়ে ৫ বাংলাদেশি মারা গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..