✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন নারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১২:১৮:১৯ |

ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (২৫) নামের এক নারী।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা-দিনাজপুর রুটের ফুলবাড়ী পার্বতীপুর স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেনে ওই সন্তানের জন্ম হয়।

সদ্য সন্তানের মা হওয়া রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড়বাড়ী গ্রামের সেলিম আহম্মেদের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টস শ্রমিক।

খোঁজ নিয়ে জানা যায়, মাতৃত্বকালীন ছুটি নিয়ে একতা ট্রেনের ‘ঠ’ বগিতে করে ননদকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও পীরগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা হন রিনা বেগম। ট্রেনটি ফুলবাড়ী স্টেশন অতিক্রম করে পার্বতীপুর স্টেশনে প্রবেশের আগেই ওই নারীর প্রসব ব্যথা শুরু হয়। এ সময় ওই বগিতে থাকা পুরুষ যাত্রীরা বের হয়ে যান। সেখানে নারী যাত্রীদের সহযোগিতায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন রিনা।

দিনাজপুর স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে প্রসূতি মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়। বর্তমানে মা ও নবজাতক চিকিৎসাধীন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক নাজমুল হোসেন বলেন, মা সুস্থ থাকায় শিশুটি নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

-দিনাজপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..