✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ থামল ২২৭ রানে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১২:১১:২০ |

সিরিজ জয়ের পর আজ নতুন লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দলের। হোয়াইটওয়াশের মিশন। সেই লড়াইয়ে শনিবার (১০ মে) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে কিউইদের মুখোমুখি দল। সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা মোটেও ভালো হয়নি। ২২৭ রানে গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

শুরুতে ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ দ্রুতই ফিরেছেন সাজঘরে। এরপর আফিফ, সোহান ও মোসাদ্দেকের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল। তবে মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ৬৩ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারে নাসুম আহমেদের অনবদ্য ৬৭ রানের লড়াকু ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

নাসুমের ইনিংসটি ছিল অতুলনীয়। প্রথমবারের মত লিস্ট ‘এ’ ক্রিকেটে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা ইনিংসও। শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের কার্যকরী জুটিতে স্কোর ২০০ পার করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে আদিত্য আশোক ৪৪ রানে ৩টি উইকেট শিকার করে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। ফক্সক্রফট ও লেনক্সও তুলে নিয়েছেন ২টি করে উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..