সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ছাত্রদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৩, | ১১:৩৪:৫০ |

ছাত্রদের আলোচিত রাজনৈতিক দলের ঘোষণা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে রংপুর কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

আখতার হোসেন জানান, রাজনৈতিক দলের নাম এখনো ঠিক হয়নি। তবে বিভিন্ন জনের কাছ থেকে শতাধিক নামের প্রস্তাব এসেছে। সেগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।

আখতার বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার একটা পাঁয়তারা করছে। যারা এই চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সে লক্ষে তারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আমরা মনে করি, বাংলোদেশের সামনে যে নির্বাচন আসছে, সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।

আখতার হোসেন শীতবস্ত্র বিতরণ করেন। ছবি: সংগৃহীত

এসময় জাতীয় নাগরিক কমিটি রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক, রিফাত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে আখতার হোসেন রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...