✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অনার কিলিং: পাকিস্তানে দুই কিশোরীকে গুলি করে হত্যা করল বাবা ও ভাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৮, | ১২:৫৫:৪০ |

প্রেম করার অভিযোগে পাকিস্তানে দুই কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তাদের পরিবারের সদস্যরা।

তথাকথিত পারিবারিক মর্যাদা বা অনার কিলিংয়ের শিকার ও দুই কিশোরীর প্রেম করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের গুলি করে হত্যা করেন। খবর বিবিসি উর্দুর।

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্ত জেলা ওয়াজিরিস্তানে ওই বর্বর ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় রোববার এক কিশোরীর বাবা এবং আরেক কিশোরীর ভাইকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকালে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী শাম প্লাই গারিওম নামে একটি গ্রামে গুলি করে ওই দুই কিশোরীকে হত্যা করা হয়।

পরিবারের সদস্যদের হাতে নৃশংস হত্যার শিকার দুই কিশোরীর বয়স যথাক্রমে ১৬ ও ১৮। প্রায় এক বছর আগে তিন কিশোরীকে নিয়ে বেড়াতে যাওয়া এক তরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোবাইলে ধারণ করা ওই ভিডিও পোস্ট করলে তা কিশোরীদের পরিবারের সদস্যদের নজরে আসে।

পুলিশ বলছে, তারা এখন চিন্তিত ভিডিওতে থাকা তৃতীয় মেয়েটিকে নিয়ে। কারণ দুজনকে এরই মধ্যে হত্যা করেছে তাদের পরিবার, এখন তৃতীয় কিশোরীকে বাঁচানোই তাদের প্রধান কাজ।

দেশটির মানবাধিকার কর্মীদের মতে, প্রতি বছর দেশটিতে পারিবারিক মর্যাদার কথা বলে সহস্রাধিক মেয়েকে হত্যা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের গুলি করে হত্যা করে বাবা অথবা ভাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..