✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারী ফুটবল দলে অর্থায়ন করতে চায় ফিফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১১:১২:৪৯ |

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে সফর করতে পারেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে তিনি নারী ফুটবল দলে অর্থায়ন করার আশা প্রকাশ করেন।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আগ্রহের কথা জানান।

ইনফান্তিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশিয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা চেয়েছিলেন। সেই প্রেক্ষিতে ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।

ইনফ্যান্টিনো বলেন, ফিফা সৌদি আরবে নারী ফুটবলেও সহায়তা করবে এবং রাজ্যে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে বলেন, আমন্ত্রণ জানানো সত্ত্বেও চলমান যুব উৎসবের সময় বাংলাদেশ সফর করতে পারেননি।

বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..