সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

নিরাপদ ও মানবিক দেশ গড়তে যুদ্ধ চলবে: জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২১, | ০৯:৫৪:৩১ |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে যুদ্ধ অব্যাহত থাকবে। এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশালে নগরীর হেমায়েত উদ্দীন ঈদগাহে ময়দানে জেলা এবং মহানগর জামায়াতে ইসলামীর কর্মী মম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা? আমাদের কথা স্পষ্ট, আগে তারা গণহত্যার বিচারের সম্মুখীন হয়ে আদালতে প্রমাণ করুক, তারপরে নির্বাচনে ফিরুক।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক অর্থ যদি গণহত্যা হয়, তার বিচার করবে দেশের জনগণ। এই দেশে আর কোনো চাঁদাবাজ, ফ্যাসিবাদ ফিরতে পারবেনা।

মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দির মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রাখেন।

কর্মী সম্মেলনে যোগ দেওয়ার জামায়াত আমির দুপুরে সদর উপজেলার চরমোনাই দরবার পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর এবং চরমোনাই পীরের সঙ্গে মতবিনিময় করেন। এসময় দুই নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের কথা বলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...